1 Answers
মিতা যথাযথ নিয়ম মেনে কাপড়ের যত্ন নেয়।
পোশাকের যত্ন বলতে সঠিক নিয়মে রেখে দেওয়াকে বুঝায়। পোশাকের উজ্জ্বলতা, সৌন্দর্য ও স্থায়িত্ব রক্ষার জন্য সঠিকভাবে যত্ন ও সংরক্ষণ করতে হয়। সংরক্ষণ একক হিসেবে স্টিল ও কাঠের আলমারি, বড় স্টিলের বাক্স, সুটকেস ইত্যাদি ব্যবহার করা হয়।
উদ্দীপকে মিতা ন্যাপথলিন ব্যবহার করে পোশাকের যত্ন নেয় তথা সংরক্ষণ করে। সে কাপড়ের ভাঁজে ভাঁজে ন্যাপথলিন রেখে দেয়। এছাড়াও সে শুকনো নিমপাতা, তামাক পাতা কাপড়ে জড়িয়ে রাখতে পারে। উপরন্তু সে কাপড়ের যত্নে আর যা যা করে; কাপড়গুলো আলমারি বা বাক্সে রাখার আগে এতে কীটনাশক স্প্রে করে। সংরক্ষিত কাপড়গুলো মাঝে মাঝে বের করে হালকা রোদে মেলে দেয়। এতে কাপড়ের স্যাঁতসেঁতে ভাব দূর হয়। লেপের কভার, বিছানার চাদর, কম্বল প্রভৃতির ভাঁজে ভাঁজে কালোজিরা, শুকনা চা পাতা কাপড়ের পুঁটলিতে বেঁধে রেখে দেয়। এভাবেই মিতা তার পোশাকের যত্ন নেয়।