1 Answers
উদ্দীপকে 'X' গুরুত্বপূর্ণ একটি আর্থিক প্রতিষ্ঠান। এটি হলো বাণিজ্যিক ব্যাংক।
বাণিজ্যিক ব্যাংকের অন্যতম কাজ হচ্ছে জনগণের নিকট হতে আমানত গ্রহণ এবং ঋণদান করা। জনগণের নিকট হতে সংগৃহীত অর্থের একটি নির্দিষ্ট অংশ গচ্ছিত রেখে অবশিষ্ট অর্থ ব্যবসায়ী ও শিল্পপতিদের ঋণদান করে। কখনো বাণিজ্যিক ব্যাংক আবার নিজেই ঋণগ্রস্ত হয়ে পড়ে। তখন বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন উৎস হতে ঋণ গ্রহণের চেষ্টা করে। বাণিজ্যিক ব্যাংক যখন আর্থিক সমস্যার সম্মুখীন হয় এবং অন্য কোনো উৎস হতে ঋণ গ্রহণে ব্যর্থ হয় তখন বাধ্য হয়ে কেন্দ্রীয় ব্যাংকের শরণাপন্ন হয়। এ অবস্থায় কেন্দ্রীয় ব্যাংকই বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ প্রদান করে আর্থিক সংকটের হাত থেকে রক্ষা করে। উদ্দীপকে যেহেতু 'Y' প্রতিষ্ঠানটি ঋণ প্রদানের শেষ আশ্রয়স্থল হিসেবে 'X' প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করে তাই 'X' প্রতিষ্ঠানটি একটি বাণিজ্যিক ব্যাংক।