1 Answers
'A' আর্থিক প্রতিষ্ঠানটি বাণিজ্যিক ব্যাংককে নির্দেশ করছে।
উদ্দেশ্য ও কার্যাবলির ভিত্তিতে ব্যাংকসমূহকে প্রধান তিন শ্রেণিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে বাণিজ্য ব্যাংক অন্যতম একটি ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকসমূহ বাণিজ্যিক লাভের উদ্দেশ্যে স্বল্পমেয়াদি ঋণ প্রদান করে থাকে। বাংলাদেশ বহু বাণিজ্যিক ব্যাংক রয়েছে। যেমন- সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, উত্তরা, পূবালী, ন্যাশনাল, সিটি, ইসলামী ব্যাংক প্রভৃতি। প্রদত্ত ছকচিত্রে বাণিজ্যিক ব্যাংকের চারটি গুরুত্বপূর্ণ কার্যাবলি উপস্থাপিত হয়েছে। যা বাণিজ্যিক ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত হয়। এসব কার্যাবলি ছাড়াও এ ধরনের ব্যাংক গ্রাহক বা মক্কেলের সুবিধার্থে তাদের প্রতিনিধি হিসেবে আরও অনেক কাজ সম্পাদন করে। যেমন- বন্ড, স্টক, শেয়ার, ডিবেঞ্চার ক্রয়-বিক্রয় করে। তাছাড়া গ্রাহকদের বাড়িভাড়া, আয়কর, বিমার প্রিমিয়াম, টেলিফোন ও বিদ্যুৎ বিল প্রভৃতি পরিশোধে সহায়তা করে। মূল্যবান অলংকার, দলিলপত্র প্রভৃতি নিরাপদে গচ্ছিত রাখে।
অতএব নিশ্চিতভাবেই বলা যায়, 'A' দ্বারা নির্দেশিত ব্যাংকটি বাণিজ্যিক ব্যাংক।