1 Answers
২০১০ সালের শিল্পনীতি অনুযায়ী উদ্দীপকের প্রতিষ্ঠানটি উৎপাদনমুখী বৃহৎ শিল্প।
এ ধরনের প্রতিষ্ঠানে বিপুল পরিমাণে পণ্য উৎপাদন করা হয়। এক্ষেত্রে জমি এবং কারখানা ছাড়াও স্থায়ী সম্পদের মূল্য ৩০ কোটি টাকার বেশি হয়। এখানে ২৫০ জনের বেশি শ্রমিক কাজে নিয়োজিত থাকে। উদ্দীপকের মিসেস রুবিনা আকতার সাভারে তৈরি পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠানে কাজ করেন। এ ধরনের প্রতিষ্ঠানের আকার বড় হয়। এতে উৎপাদনের পরিমাণও বেশি হয়। আবার, এ ধরনের কাজ করতে ২৫০ জনের বেশি শ্রমিকের প্রয়োজন হয়। এছাড়া এমন শিল্প প্রতিষ্ঠায় ৩০ কোটি টাকার বেশি মূলধন বিনিয়োগ করতে হয়। এসব বৈশিষ্ট্যের সাথে উৎপাদনমুখী বৃহৎ শিল্পের মিল আছে। সুতরাং, উদ্দীপকের তামান্না ফ্যাশনসকে উৎপাদনমুখী বৃহৎ শিল্প বলা যায়।
5 views
Answered