1 Answers

উদ্দীপকের বিষয়বস্তু 'সেইদিন এই মাঠ' কবিতার প্রকৃতির নিরন্তনতা এবং সভ্যতার ক্ষণস্থায়িত্বের বিষয় ও ভাবকে নির্দেশ করেছে। 

পৃথিবীতে মানুষ মরণশীল। আর মানুষের তৈরি সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হয়। অথচ প্রকৃতির মৃত্যু বা ধ্বংস নেই। প্রকৃতি তার রূপ, রস, গন্ধ, বর্ণ নিয়ে চিরকাল টিকে থাকে। মানুষের স্বপ্নও প্রকৃতির সঙ্গে চির প্রবহমান।

উদ্দীপকে মানুষের তৈরি সভ্যতার বিলীন হয়ে যাওয়ার কথা বলা হয়েছে। কবি এখানে দেখিয়েছেন- বেবিলন কালের গর্ভে হারিয়ে গেছে। মিসরের অসুর কুয়াশার মতো অস্পষ্ট ও ঝাপসা কিন্তু আকাশের চাঁদ এখনও জেগে আছে। এই বিষয়টি 'সেইদিন এই মাঠ' কবিতার বিষয়বস্তুর সঙ্গে সাদৃশ্যপূর্ণ। কবি এখানে বলেছেন, মানুষের গড়া পৃথিবীর অনেক সভ্যতা বিলীন হয়ে গেছে। এশিরীয় ও ব্যাবিলনীয় সভ্যতা এখন ধ্বংসস্তূপ ছাড়া কিছু নয়। কিন্তু প্রকৃতি তার বৈচিত্র্য নিয়ে চিরকাল প্রাণময় হয়ে থাকে। আগেও ছিল, এখনও আছে, পরেও থাকবে। প্রকৃতির অফুরন্ত সৌন্দর্য কখনই শেষ হয় না। প্রকৃতি তার সৌন্দর্য দিয়ে অফুরান আনন্দ বিলিয়ে পৃথিবীকে মুগ্ধ করে। এই দিকটি মানুষ এবং মানুষের তৈরি সভ্যতার ক্ষেত্রে ঘটে না। মানুষের মতো মানুষের তৈরি সভ্যতাও নম্বর। এভাবে উদ্দীপকের এবং আলোচ্য কবিতার বিষয় ও ভাব অভিন্ন অভিব্যক্তি প্রকাশ করেছে।

5 views

Related Questions