1 Answers
উদ্দীপকের সঙ্গে 'সেইদিন এই মাঠ' কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি হলো মৃত্যুচেতনা।
পৃথিবীতে কেউই চিরস্থায়ী নয়। মৃত্যু অনিবার্য ও চিরন্তন। মানুষ মৃত্যুকে অস্বীকার করতে পারে না। মানুষ বেঁচে থাকতে চায়। প্রকৃতির মধ্যে।
'সেইদিন এই মাঠ' কবিতায় কবি প্রকৃতির প্রতি ভালোবাসা এবং প্রকৃতির চিরকালীন ব্যস্ততার কথা প্রসঙ্গে মৃত্যুর কথা বলেছেন। কবিতাটিতে কবির মৃত্যুচেতনার দিকটি প্রকাশ পেয়েছে। কবি বলেছেন তাঁর মৃত্যুতে পৃথিবীতে কোনোকিছুই থেমে থাকবে না। প্রত্যেককেই যে এক সময় চলে যেতে হয়, কবি কবিতায় এ চিরন্তন সত্যের প্রকাশ ঘটিয়েছেন। উদ্দীপকেও কবি একই চেতনার কথা প্রকাশ করেছেন। কবি বলেছেন অন্ধকার বিছানার কোলে বসে অর্থাৎ মৃত্যুর পর তিনি চেয়ে চেয়ে বাংলা প্রকৃতির রূপসৌন্দর্য দেখবেন। প্রকৃতি নিজ নিয়মে চলবে। শুধু তিনিই থাকবেন না। এসব দিক বিচারে তাই বলা যায় যে, উদ্দীপকের সঙ্গে 'সেইদিন এই মাঠ' কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি হলো মৃত্যুচেতনা।