1 Answers

উদ্দীপকের জনাব 'Y'-এর ডেইরি ফার্মটি আত্মকর্মসংস্থানমূলক কাজের অন্তর্ভুক্ত। 

আত্মকর্মসংস্থানে নিজের দক্ষতা, পরিশ্রম ও মেধাকে কাজে লাগিয়ে নিজেই নিজের কাজের ব্যবস্থা করা হয়। এ কাজে উদ্যোক্তার ঝুঁকি থাকলেও আয়ের সুযোগ বেশি হয়। এটি একটি সম্মানজনক ও লাভজনক পেশা।

 উদ্দীপকের জনাব 'Y' একজন শিক্ষিত যুবক। তিনি পড়াশোনা শেষ করে চাকরি না খুঁজে ডেইরি ফার্ম স্থাপন করেন। এক্ষেত্রে তিনি অন্যের ওপর কাজের জন্য নির্ভর করেননি। নিজের কাজের ব্যবস্থা তিনি নিজেই করেছেন। তিনি প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগাতে পারছেন। আবার, ডেইরি ফার্মে অন্যের কাজের সুযোগ আছে। এসব বৈশিষ্ট্যের সাথে আত্মকর্মসংস্থানের মিল আছে। সুতরাং, জনাব 'Y' এর ডেইরি ফার্মটিকে আত্মকর্মসংস্থানমূলক কাজের অন্তর্ভুক্ত বলা যায়। - 

5 views

Related Questions