1 Answers

প্রেক্ষাপট-১-এ উল্লিখিত জনাব আশফাক চৌধুরী বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর তৃতীয় স্তর জেলা প্রশাসনের প্রধান।

জেলা প্রশাসন বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর তৃতীয় স্তর। বর্তমানে বাংলাদেশে ৬৪টি জেলা রয়েছে। জেলা প্রশাসককে কেন্দ্র করে জেলার সমগ্র শাসন আবর্তিত হয়। জেলা প্রশাসক বা ডেপুটি কমিশনার হলেন জেলা প্রশাসনের মধ্যমণি। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন অভিজ্ঞ সদস্য। তিনি প্রশাসনের উপসচিব পদমর্যাদার কর্মকর্তা। উদ্দীপকের আশফাক চৌধুরীও অনুরূপ উপসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা। বিভাগীয় কমিশনারের পরই জেলা প্রশাসকের স্থান। বাংলাদেশ সচিবালয়ে জেলা সংক্রান্ত গৃহীত যাবতীয় সিদ্ধান্ত সরাসরি জেলা প্রশাসকের নিকট প্রেরিত হয়। জেলা প্রশাসক কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক জেলা প্রশাসন পরিচালনা করেন। জেলা প্রশাসক তার কাজের জন্য বিভাগীয় কমিশনারের কাছে দায়ী। জেলা প্রশাসকের বিভিন্ন কাজের মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশ সচিবালয়ে গৃহীত শাসনসংক্রান্ত সকল সিদ্ধান্ত ও নীতিমালা বাস্তবায়ন করা, জেলার ভূমি রাজস্ব ও অন্যান্য কর ধার্য ও আদায় করা, জেলার অভ্যন্তরে অবস্থিত সরকারি সকল দপ্তরের মধ্যে সমন্বয় সাধন করা প্রভৃতি। এছাড়াও স্থানীয় শাসন সংক্রান্ত কাজ, সেবামূলক কাজ, শিক্ষা ও সংস্কৃতিসংক্রান্ত কাজ, শান্তি রক্ষামূলক কাজও জেলা প্রশাসক করে থাকেন। সুতরাং সার্বিক দিক বিবেচনা শেষে বলা যায়, জনাব আশফাক চৌধুরী বাংলাদেশের স্থানীয় প্রশাসন ব্যবস্থায় জেলা প্রশাসনের প্রধান তথা জেলা প্রশাসক হিসেবে দায়িত্বপ্রাপ্ত একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা।

4 views

Related Questions