1 Answers

আবিরের পিতা বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর ৩য় স্তর বা জেলাপ্রশাসক হিসেবে দায়িত্বরত।

উদ্দীপকে দেখা যায়, আবিরের পিতা সরকারি একটি দপ্তরে কর্মরত। তিনি কর ধার্য ও আদায় করেন এবং অভিযোগের ভিত্তিতে সংবাদপত্রের প্রকাশনা বাতিল করেন। তার এ কাজটি জেলা প্রশাসকের কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। এটি স্থানীয় প্রশাসনের অন্যতম কাঠামো। জেলা প্রশাসক প্রধান কালেক্টর হিসেবে জেলার ভূমি রাজস্ব ও অন্যান্য কর ধার্য ও আদায় করেন। এ কাজে অতিরিক্ত জেলা প্রশাসক তাকে সাহায্য করেন। জেলা প্রশাসক জেলা প্রকাশনা ও সংবাদ বিভাগের নিয়ন্ত্রক। তিনি অভিযোগের প্রেক্ষিতে সিদ্ধান্ত নেন। একজন জেলা প্রশাসকের অন্যতম কাজ হচ্ছে কর ধার্য ও আদায় করা। আবিরের পিতা এ কাজ করেন। তাই নিঃসন্দেহে বলা যায়, আবিরের পিতা স্থানীয় প্রশাসনের ৩য় স্তরে কর্মরত।

5 views

Related Questions