1 Answers

আবিরের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় 'শিশুকে প্রশংসা করা' এই নীতির কারণে। সুষ্ঠু পরিচালনার মাধ্যমে শিশুকে উপযুক্তভাবে গড়ে তোলা যায়। কিন্তু এর অভাবে শিশুর মধ্যে অনেক ধরনের আচরণগত সমস্যা তৈরি হতে পারে; যা তার বিকাশকে বাধাগ্রস্ত করে।

প্রশংসা শিশুর কাজ করার ক্ষমতাকে বাড়ায়, তাকে সফলতার অভিজ্ঞতা দেয়। কীভাবে অন্যদের প্রশংসা করতে হয় তা শেখায়। শিশুর কাজের ভালো দিকগুলো যদি তুলে ধরা হয়, তাহলে তার আত্মবিশ্বাস বাড়ে। নিজের সম্পর্কে তার ভালো ধারণা হয়। শিশু বুঝতে পারে যে, সে অনেক কিছু করতে পারে। শিশুর গুণগুলো খুঁজে তাকে প্রশংসা করতে হবে। আবিরের মা কোনো ভুলের জন্য তাকে বকাঝকা করেন না। তিনি আবিরের ভালো কাজের প্রশংসা করেন। এজন্য তার আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। সে কাজের প্রতি আরও উৎসাহী হয়। প্রতিটি শিশুর মধ্যেই কোনো না কোনো গুণ থাকে। এই গুণ বা ভালো আচরণের প্রশংসা করা হলে সে ভালো কাজগুলো বার বার করে। T

4 views

Related Questions