1 Answers
দুরন্তপনা ও অসুস্থ অবস্থার দিক থেকে উদ্দীপকের আবিরের সঙ্গে 'পল্লিজননী' কবিতার ছেলেটির সাদৃশ্য আছে।
পল্লিপ্রকৃতির কোলে যাদের বেড়ে ওঠা তারা স্বভাবতই হয় দুরন্ত ও বন্ধনহীন। তারা যেন হরিণ শিশুর মতো স্বাধীনভাবে চলা-ফেরা করতে ভালোবাসে। কোনো শাসন-বারণ তারা মানতে চায় না। পল্লিপ্রকৃতির আনাচে-কানাচে অবাধ বিচরণ তাদের চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য।
উদ্দীপকের আবির প্রচন্ড দুরন্ত ও চঞ্চল। সারা দিন সে ঘুড়ি ওড়ানো, নদীতে সাঁতার কাটা, বনে-বাদাড়ে পাখির বাসা খোঁজা নিয়ে ব্যস্ত থাকে। একদিন এই দুরন্ত ছেলেটি মাথায় আঘাত পেয়ে অসুস্থ হয়ে পড়ে। 'পল্লিজননী' কবিতায়ও পল্লিমায়ের খোকা দারুণ চঞ্চল। সেও খেলাধুলা, হৈহুল্লোড় করে দিন কাটায়। পাখির বাচ্চা খোঁজা, বেতবনে গিয়ে বেথুল সংগ্রহ তার নিত্যদিনের কাজ। সেও একসময় জ্বরে পড়ে শয্যাশায়ী হয়। তাই বলা যায় যে, দুরন্তপনা ও অসুস্থতার দিক দিয়ে উভয়ের সাদৃশ্য রয়েছে।