1 Answers

নেতৃত্বের ভিত্তিতে শাহীনের পরিবার পিতৃতান্ত্রিক পরিবারের অন্তর্ভুক্ত।
বংশ গণনা ও নেতৃত্বের ভিত্তিতে পরিবারের অন্যতম ধরন হলো পিতৃতান্ত্রিক পরিবার। কোনো পরিবারের সামগ্রিক ক্ষমতা ও কর্তৃত্বের ভার পুরুষ সদস্য অর্থাৎ পিতা, স্বামী কিংবা বয়স্ক পুরুষের ওপর ন্যস্ত থাকলে তাকে পিতৃতান্ত্রিক পরিবার বলে। এ ধরনের পরিবারে বংশ পরিচয় পুরুষসূত্র দ্বারা নির্ধারিত হয় এবং উপার্জনের দায়িত্ব পুরুষ সদস্যের ওপর ন্যস্ত থাকে। উদ্দীপকের শাহীনের পরিবার এ ধরনের পরিবারেরই ইঙ্গিত বহন করে।
উদ্দীপকে লক্ষ করা যায়, শাহীন ও তার পরিবারের অন্যান্য সদস্যরা শাহীনের বৃদ্ধ বাবার পরিচয়েই পরিচিতি লাভ করেছে এবং সংসারের যাবতীয় ব্যয়ভার শাহীনের বাবাই বহন করেন। এছাড়া পরিবারের সর্বক্ষেত্রে শাহীনের বাবার মতামতই প্রাধান্য পায়। শাহীনের পরিবারের এসব বৈশিষ্ট্য পিতৃতান্ত্রিক পরিবারের বৈশিষ্ট্যের অনুরূপ। তাই বলা যায়, শাহীনের পরিবার পিতৃতান্ত্রিক পরিবারের অন্তর্ভুক্ত।

4 views

Related Questions