1 Answers
গঠনের ভিত্তিতে শিপনের পরিবার হলো একক পরিবার।
পারিবারিক গঠন ও কাঠামোর ভিত্তিতে পরিবারকে দুটি শ্রেণিতে ভাগ করা যায়। যথা- একক ও যৌথ পরিবার। একক পরিবার মূলত মা- বাবা, ভাই-বোন নিয়ে গঠিত হয়। তবে কেবল স্বামী-স্ত্রী নিয়েও একক পরিবার গঠিত হতে পারে। এ ধরনের পরিবার সাধারণত ছোট হয়ে থাকে। এ ধরনের পরিবারে সদস্য সংখ্যা কম থাকে বলে তাদের চাহিদাগুলো পূরণ করা সহজ হয়।
উদ্দীপকের শিপন বেকার থাকার কারণে গ্রামে বাবা-মায়ের সাথে বসবাস করতেন। এরপর চাকরি হলে শহরে চলে আসেন এবং বিয়ে করে স্ত্রীসহ শহরে বসবাস করতে থাকেন। অর্থাৎ শুধু স্বামী-স্ত্রী নিয়েই তার পরিবারটি গঠিত হয়েছে। যা একক পরিবারের অনুরূপ। তাই পরিবারের গঠন কাঠামো অনুযায়ী বলা যায়, শিপনের পরিবারটি একটি একক পরিবার।
4 views
Answered