1 Answers

উদ্দীপকে উল্লিখিত তাহমিদের পরিবারটি অণু পরিবার।

যে পরিবার স্বামী-স্ত্রী এবং এক বা একাধিক সন্তানকে নিয়ে গঠিত হয় তাকে অণু পরিবার বলে।

পরিবার হলো সমাজের সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংগঠন। যাকে কেন্দ্র করে বৃহত্তর মানব সমাজ গড়ে উঠেছে। দেশ ও সমাজভেদে বিভিন্ন মানদণ্ডে পরিবারের নানা ভাগ রয়েছে। এর মধ্যে অণু পরিবার অন্যতম একটি প্রকরণ। উদ্দীপকে তাহমিদ বাবা-মায়ের সাথে শহরাঞ্চলে বসবাস করে তাই তাহমিদ একটি অণু পরিবারের সদস্য। বাংলাদেশের শহরাঞ্চলের পরিবারগুলো মূলত অণু পরিবার। বর্তমান সমাজে এ ধরনের অণু পরিবার বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে নব বিবাহিত দম্পতি তাদের দাম্পত্য জীবন এরকম অণু পরিবারেই গড়ে তোলে। ব্যক্তিস্বাতন্ত্র্যবাদী দর্শনের প্রভাবে বর্তমানে এ ধরনের পরিবার গড়ে উঠছে। যৌথ পরিবারকে ভেঙে গড়ে তুলছে আপন ভুবন।

অতএব বলা যায়, উদ্দীপকের তাহমিদ একক বা অণু পরিবারের সন্তান।

5 views

Related Questions