1 Answers
উদ্দীপকের পরিবারটি যৌথ পরিবার।
বাবা-মা দাদা-দাদি, চাচা-চাচি এবং তাদের সন্তানাদিসহ নাতি- নাতনিদের নিয়ে যৌথ পরিবার গঠিত হয়। যৌথ পরিবারের বন্ধন রক্তের সম্পর্কের মাধ্যমে গড়ে ওঠে। উদ্দীপকে উল্লিখিত রাবেয়ার পরিবারটি চমৎকার পরিবার। এ পরিবারটি যৌথ পরিবার হওয়ায় পরিবারের সদস্যরা একে অপরের সঙ্গে জ্ঞাতি বন্ধন ছাড়াও দায়িত্ব- কর্তব্যে বাঁধা থাকে। তাই রাবেয়ার পরিবারের সদস্যরা শত ব্যস্ততা সত্ত্বেও রাতের বেলায় নির্দিষ্ট সময়ে সবাই খাবার টেবিলে একত্রিত হয়ে খাবার খায় এবং মত বিনিময় করে। এ টেবিল তাদের বিনোদনের কেন্দ্র। এখান থেকে রাবেয়া শিখেছে জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো। তার বড় চাচার আদর্শ যা তার জীবনের প্রেরণার উৎস। রাবেয়ার পরিবারের ন্যায় পরিবারের বন্ধন খুবই মজবুত হয়। এ পরিবারের সদস্যরা একে অপরের প্রতি মানসিক বন্ধন ছাড়াও সহমর্মিতা, সহযোগিতা ও কর্তব্যনিষ্ঠার পরাকাষ্ঠা দেখায়। প্রতিটি যৌথ পরিবার বংশ মর্যাদা ও আত্মসম্মান নিয়ে তৃপ্তিসহকারে বসবাস করে। পরিবারের সব সম্পদ ও সুযোগ-সুবিধা এমনকি খাদ্যসামগ্রীও একে অপরের সঙ্গে ভাগাভাগি করে গ্রহণ করে।
পরিশেষে বলা যায়, উদ্দীপকের রাবেয়ার পরিবারটি একটি যৌথ পরিবার।