1 Answers

বেল্লাল হোসেন তার এলাকার ভোটার কর্তৃক নির্বাচিত জনপ্রতিনিধি। 

তার দপ্তরে আরও ১২ জন প্রতিনিধি রয়েছে। অতএব, বেল্লাল হোসেন যে স্থানীয় প্রতিষ্ঠানের প্রধান তা হচ্ছে ইউনিয়ন পরিষদ।

ইউনিয়ন পরিষদ এদেশের সর্বাপেক্ষা প্রাচীন স্থানীয় প্রতিষ্ঠান। গড়ে ১০-১৫টি গ্রাম নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত। এখানে একজন নির্বাচিত চেয়ারম্যান, নয় জন নির্বাচিত সাধারণ সদস্য ও তিন জন নির্বাচিত মহিলা সদস্য (সংরক্ষিত আসনে) থাকেন। ৯টি ওয়ার্ড থেকে একজন করে ৯ জন সাধারণ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বচিত হন। প্রতি ৩ ওয়ার্ডে ১ জন করে মহিলা সদস্য সরাসরি ভোটে নির্বাচিত হবেন। ইউনিয়ন পরিষদের কার্যকাল পাঁচ বছর।

6 views

Related Questions