1 Answers

উদ্দীপকের আজাদ সাহেব জেলা পরিষদের প্রধান। 

উদ্দীপকে আজাদ সাহেব একটি স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধান। তবে তিনি জনগণের পরোক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন। স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহের মধ্যে কেবল জেলা পরিষদেই পরোক্ষ নির্বাচন ব্যবস্থা রয়েছে। এছাড়া অন্যান্য সব স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তথা ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের নির্বাচন প্রক্রিয়া জনগণের প্রত্যক্ষ, ভোটেই সম্পন্ন হয়ে থাকে। অন্যদিকে, একজন চেয়ারম্যান, পনের জন সদস্য এবং সংরক্ষিত আসনের পাঁচ জন নারী সদস্য নিয়ে জেলা পরিষদ গঠিত। একটি জেলা পরিষদের মেয়াদ বা কার্যকাল পাঁচ বছর। জেলা পরিষদ নির্বাচন প্রক্রিয়াটি একটি পরোক্ষ নির্বাচন পদ্ধতি। সুতরাং আজাদ সাহেব স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান জেলা পরিষদের প্রধান।

5 views

Related Questions