1 Answers

উদ্দীপকের আজাদ 'মানুষ' কবিতার মোল্লা-পুরোহিত চরিত্রের প্রতিনিধি। পৃথিবীতে সব মানুষ এক ও অভিন্ন। 

সাম্যবাদের দৃষ্টিতে পৃথিবীর সব মানুষ সমান। তবে স্বার্থপর ব্যক্তি এ সত্য স্বীকার করে না। তারা নানাভাবে মানুষে মানুষে বিভেদ ও বৈষম্য তৈরি করে। তারা ধর্মকে নিজ নিজ স্বার্থে ব্যবহার করে। তারা অমানবিক আচরণ করে এবং সমাজের কোনো কল্যাণকর কাজেই এগিয়ে আসে না।

উদ্দীপকের আজাদ অমানবিক, স্বার্থপর ও লোভী। সে মালয়েশিয়া যাওয়ার জন্য টাকা জমিয়ে রাখে। আটোবাইক চালকের অসুস্থ মেয়ের জন্য কোনোরূপ সাহায্য করে না। দুলালের অপারগতার কথা জেনেও সে তাকে সাহায্য না করে ফিরিয়ে দিয়েছে। উদ্দীপকের আজাদের এ আচরণ 'মানুষ' কবিতার মোল্লা-পুরোহিতের অমনিবক আচরণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। সাত দিনের উপোস মুসাফিরকে তারা খাবার না দিয়ে তাড়িয়ে দিয়েছে। মানুষ হিসেবে মুসাফির তাদের কাছে মর্যাদা পায়নি। ধর্মের দোহাই দিয়ে মোল্লা সাহেব তাকে ভর্ৎসনা করে ভাগাড়ে গিয়ে মরতে বলেছে। উদ্দীপকের আজাদের মধ্যেও অনুরূপ মানসিকতার প্রতিফলন লক্ষ করা যায়।

7 views

Related Questions