1 Answers
ইফাজ ও ফাইয়াজ জন্মসূত্র পদ্ধতিতে কানাডার নাগরিকত্ব লাভ করেছে।
জন্মসূত্র পদ্ধতিতে নাগরিকতা অর্জনের দুটি নীতির একটি হলো জন্মস্থান নীতি। এ নীতি অনুযায়ী পিতামাতা যে দেশেরই নাগরিক হোক না কেন, সন্তান যে রাষ্ট্রে জন্মগ্রহণ করবে সে ওই রাষ্ট্রের নাগরিকতা লাভ করবে। যেমন- বাংলাদেশি পিতামাতার সন্তান মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে, সেই সন্তান মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকতা লাভ করবে। এক্ষেত্রে নাগরিকতা নির্ধারণে জন্মস্থান সংশ্লিষ্ট রাষ্ট্রকে প্রাধান্য দেওয়া হয়। এ নীতি অনুযায়ী সন্তান অন্য দেশে অবস্থিত জাহাজ, বিমান বা দূতাবাসে জন্মগ্রহণ করলেও জাহাজ, বিমান বা দূতাবাস যে দেশের সে ওই দেশের নাগরিক হবে। যুক্তরাষ্ট্র, কানাডাসহ অল্প কয়েকটি দেশ এ নীতি অনুসরণ করে।
উদ্দীপকে লক্ষ করা যায়, বাংলাদেশি ছাত্র সানজান মোস্তফা কানাডায় গিয়ে সেদেশের এক মেয়েকে বিয়ে করেন। ইফাজ ও ফাইয়াজ নামে তাদের দুই ছেলে কানাডায় জন্মগ্রহণ করে। জন্মস্থান নীতি অনুযায়ী ইফাজ ও ফাইয়াজ কানাডার নাগরিক। কেননা নাগরিকত্ব প্রদানের ক্ষেত্রে কানাডা এ নীতি অনুসরণ করে। তাই বলা যায়, উদ্দীপকের ইফাজ ও ফাইয়াজ জন্মসূত্র পদ্ধতির অন্তর্ভুক্ত জন্মস্থান নীতি অনুযায়ী কানাডার নাগরিকত্ব লাভ করেছে।