মাসুদ সাহেব যে দুটি পদ্ধতিতে কাপড়ে কাজ করেছে তাদের মধ্যকার পার্থক্য বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
মাসুদ সাহেব তার দোকানের কাপড়গুলোর সৌন্দর্য বৃদ্ধির জন্য দুটি পদ্ধতি ব্যবহার করে। এর মধ্যে একটি হলো বস্ত্র রং করা ও অন্যটি বস্ত্র ছাপা। নিম্নে দুটি পদ্ধতির মধ্যে পার্থক্য উল্লেখ করা হলো:
প্রথমটিতে সম্পূর্ণ বস্ত্রটিকে ধারাবাহিকভাবে একই বর্ণে একই গাঢ়ত্বে সমভাবে রঞ্জিত করে তোলা হয়। আবার রং করার ক্ষেত্রে প্রয়োজনীয় মাত্রায় রং নিয়ে, তার সাথে প্রচুর পরিমাণে পানি বা অন্য কোনো দ্রবণ যোগ করা হয়। এক্ষেত্রে তুলনামূলকভাবে কম ঘনত্বের দ্রবণে এবং মোটামুটি অনেক সময় ধরে বস্ত্রকে নিমজ্জিত রাখা হয়। প্রথমদিকে তাপমাত্রা কম থাকলেও পরবর্তী সময়ে তাপমাত্রা বৃদ্ধি করা হয়। যাতে বস্ত্রের সব জায়গায় সমানভাবে রং লাগে।
অপরদিকে বস্ত্র ছাপার ক্ষেত্রে বস্ত্রের নির্দিষ্ট স্থানে এক বা একাধিক বর্ণের সমারোহ ঘটিয়ে বস্ত্রটিকে নকশা অনুযায়ী ফুটিয়ে তোলা হয়। ছাপার বেলায় বেশি ঘনত্বের রঙের পেস্ট ব্যবহার করা হয়। যা বস্ত্রের উপরিভাগে শুধুমাত্র নকশাযুক্ত স্থানে প্রয়োগ করা হয়। এরপর দ্রুত শুকিয়ে তাপ বা বাষ্প ব্যবহার করে সেই রংকে বস্ত্রের অভ্যন্তরে নির্দিষ্ট জায়গায় অনুপ্রবেশ ঘটিয়ে বাকি রং ধুয়ে বের করে ফেলা হয়। বস্ত্র ছাপা ও রং করার ক্ষেত্রে যেসব যন্ত্রপাতি থাকে তাতেও ভিন্নতা লক্ষ করা যায়।