1 Answers

মেনু তৈরি করে খাদ্য পরিবেশনের কারণে শায়লার খাদ্য ব্যবস্থার উদ্দেশ্য পূর্ণতা লাভ করেছে।

খাদ্য গ্রহণের উদ্দেশ্য শুধু ক্ষুধা নিবারণ নয়। শরীরকে সুস্থ, সবল ও কর্মক্ষম রাখা খাদ্যের অন্যতম উদ্দেশ্য। এজন্য প্রয়োজন সব উপাদান সমৃদ্ধ সুষম খাদ্য গ্রহণ করা। সুষম ও পুষ্টিকর খাবার দেহের প্রতিটি অবস্থায় প্রয়োজন অনুযায়ী শক্তি সরবরাহ করে সুস্থ রাখে।

উদ্দীপকে শায়লা তার পরিবারের সকল সদস্যের চাহিদার প্রতি লক্ষ রেখে সুষম ও পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা করেন। এজন্য তিনি মেনু পরিকল্পনা করেন। কারণ মেনু পরিকল্পনার মাধ্যমে বয়স, পরিশ্রমের ধরন, রুচি, চাহিদা ইত্যাদি অনুযায়ী খাদ্য পরিকল্পনা করা হয়। শায়লা মেনু তৈরির মাধ্যমে খাদ্য ব্যবস্থার সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন বিষয় বিবেচনা করে খাদ্য প্রস্তুত করেন। এর ফলে খাদ্য গ্রহণের প্রকৃত উদ্দেশ্য পূরণ হয়।

5 views

Related Questions