1 Answers
উদ্দীপকের আরমান অনুমোদনসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকতা লাভ করেছেন। কতগুলো শর্ত পালনের মাধ্যমে এক রাষ্ট্রের নাগরিক অন্য রাষ্ট্রের নাগরিকতা অর্জন করলে তাকে অনুমোদন সূত্রে নাগরিক বলা হয়। অনুমোদনসূত্রে নাগরিকতা অর্জনের জন্য যেসব শর্ত পালন করতে হয় সেগুলো হলো- ১. সেই রাষ্ট্রের নাগরিককে বিয়ে করা; ২. সরকারি চাকরি করা; ৩. সততার পরিচয় দেওয়া; ৪. সে দেশের ভাষা জানা; ৫. সম্পত্তি কেনা; ৬. দীর্ঘদিন বসবাস করা এবং ৭. সেনাবাহিনীতে যোগদান করা। তবে রাষ্ট্রভেদে এসব শর্ত কিছুটা ভিন্ন হতে পারে। কোনো ব্যক্তি যদি এর মধ্যে এক বা একাধিক শর্ত পূরণ করে, তবে সে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে। আবেদন ওই রাষ্ট্রের সরকার কর্তৃক গৃহীত হলে সে অনুমোদনসূত্রে দেশটির নাগরিক হবে। উদ্দীপকে বলা হয়েছে, আরমান যুক্তরাষ্ট্রে লেখাপড়া শেষ করে সেদেশের নাগরিক জেসিকে বিয়ে করে সেখানে ব্যবসা করছেন। দীর্ঘ সময় বসবাসের ফলে তিনি যুক্তরাষ্ট্রের ভাষা জানেন এবং নিয়মিত কর প্রদান করেন। অর্থাৎ আরমান অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জনের শর্তগুলোর মধ্যে চারটি শর্ত পূরণ করেছেন। এর ফলে যুক্তরাষ্ট্র সরকার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে নাগরিকত্ব প্রদান করেছে। তাই বলা যায়, আরমান অনুমোদন সূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক।