1 Answers

উদ্দীপকের শফিক নির্দিষ্ট কতগুলো শর্ত পালনের মাধ্যমে অনুমোদনসূত্রে নাগরিকতা লাভ করতে পারবে।
রাষ্ট্রের নাগরিক হিসেবে ব্যক্তি যে মর্যাদা ও সম্মান পায় তাকে নাগরিকতা বলে। নাগরিকতা অর্জনের দুটি পদ্ধতি রয়েছে। যথা-জন্মসূত্র ও অনুমোদনসূত্র। জন্মসূত্রে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে জন্মনীতি ও জন্মস্থান নীতি অনুসরণ করা হয়। জন্মনীতি অনুযায়ী, পিতামাতার নাগরিকতাই সন্তানের নাগরিকতা নির্ধারণ করে। আর জন্মস্থান নীতি অনুযায়ী বাবা-মা যে দেশেরই নাগরিক হোক না কেন, সন্তান যে রাষ্ট্রে জন্মগ্রহণ করবে সে ওই রাষ্ট্রের নাগরিকতা লাভ করবে। অন্যদিকে কতগুলো নির্দিষ্ট শর্তপালনের মাধ্যমেও এক রাষ্ট্রের নাগরিক অন্য রাষ্ট্রের নাগরিকতা অর্জন করতে পারে। একে অনুমোদনসূত্রে নাগরিকতা অর্জন বলা হয়। অনুমোদনসূত্রে নাগরিকতা পেতে হলে সাধারণত যেসব শর্ত পালন করতে হয় সেগুলোর মধ্যে রয়েছে- সংশ্লিষ্ট রাষ্ট্রের নাগরিককে বিয়ে করা, দীর্ঘদিন বসবাস করা, সে দেশে সরকারি চাকরি করা, সম্পত্তি কেনা ও কর দেওয়া, আইনশৃঙ্খলা মেনে চলা ও সদাচরণ করা ইত্যাদি। রাষ্ট্রভেদে এসব শর্ত ভিন্ন হয়ে থাকে। সংশ্লিষ্ট রাষ্ট্রের আইন অনুযায়ী কোনো ব্যক্তি যদি এক বা একাধিক শর্ত পূরণ করে তবে সে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে।
উদ্দীপকের আলোকে বলা যায়, প্রয়োজনীয় শর্তাবলির মধ্যে রাষ্ট্র ভেদে এক বা একাধিক শর্ত পূরণের মাধ্যমে শফিক অনুমোদনসূত্রে নাগরিকতা অর্জন করতে পারবে।

7 views

Related Questions