1 Answers
'X' -মহুয়ার খৈল দিয়ে রাক্ষুসে ও অচাষযোগ্য মাছ দূরীকরণ করে পুকুর মাছ চাষের উপযোগী করবে।
রাক্ষুসে মাছ সরাসরি চাষের মাছ খেয়ে ফেলে এবং অচাষযোগ্য মাছ চাষকৃত মাছের উৎপাদনকে ব্যহত করে। মহুয়ার খৈল পুকুরে দিলে মাছের ফুলকার ছিদ্র বন্ধ হয়ে যায়। ফলে মাছ দম বন্ধ হয়ে মারা যায়। পুকুরে ৩০ সেমি গভীরতায় পানির জন্য শতক প্রতি ৩ কেজি মহুয়ার খৈল ব্যবহার করা হয়। এজন্য মোট পরিমাণকে তিন ভাগ করে এক ভাগ দিয়ে কাই তৈরি করে ছোট ছোট বল বানিয়ে পুকুরের বিভিন্ন স্থানে দিতে হয়। বাকি ২ ভাগ পানিতে গুলিয়ে পুকুরে ছিটিয়ে দিতে হয়। এরপর জাল টেনে পুকুরের পানি ওলট-পালট করে দিতে হয়। মাছ ভাসতে শুরু করলে জাল টেনে ধরে ফেলতে হয়। বিষ দেওয়ার ৭-১০ দিন পর পর্যন্ত পুকুরের পানি ব্যবহার করা যাবে না ও নতুন মাছ ছাড়া যাবে না।
উল্লিখিত উপায়ে 'X' তার পুকুরকে মাছ চাষের উপযোগী করতে পারবে।