1 Answers
মাছ চাষের ক্ষেত্রে সূর্যালোকের প্রয়োজনীয়তা অধিক। যে পুকুরে সূর্যালোক বেশি পড়ে সেখানে সালোকসংশ্লেষণ ভালো হয়। ফলে সেখানে ফাইটোপ্লাংকটন বেশি উৎপাদিত হয় যা খাদ্যের যোগান দিয়ে মাছের উৎপাদন বৃদ্ধি করে।
ফাইটোপ্লাংকটন ও জলজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় যে অক্সিজেন তৈরি করে তা পুকুরের পানিতে দ্রবীভূত হয়। পুকুরের বসবাসকারী মাছ, জলজ উদ্ভিদ ও অন্যান্য প্রাণী এ অক্সিজেন দ্বারা শ্বাসকার্য চালায়। তাই পুকুরে সালোকসংশ্লেষণ ও অক্সিজেন তৈরিতে সূর্যালোকের প্রয়োজনীয়তা অপরিসীম।
7 views
Answered