1 Answers
বাজেট সীমিত অর্থে আমাদের সকল চাহিদা পূরণ করতে সাহায্য করে।
বাজেট পরিবারের আয় ও ব্যয় সম্বন্ধে ধারণা দেয়। বাজেট পরিবারের অপচয় রোধ করে স্বচ্ছলতা আনয়নে সাহায্য করে। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ চাহিদাগুলো অগ্রাধিকারের ভিত্তিতে পূরণ করা যায়। বাজেট ভবিষ্যতের জন্য সঞ্চয়ের ব্যবস্থা নিতে সাহায্য করে। এটি পরিবারের সদস্যদের মিতব্যয়ী হতে সাহায্য করে। বাজেট করে অর্থ ব্যয় করলে সময় ও শক্তির সাশ্রয় হয়। বাজেট পরিবারে সদস্যদের সকল চাহিদা পূরণ করে তাদের সন্তুষ্টি দিতে পারে।
4 views
Answered