1 Answers
ত্রিপিটকের ব্যাখ্যা এবং প্রাচীনকালের ইতিহাস জানার জন্য অকথা সাহিত্য পাঠ করা প্রয়োজন হয়। কেননা ত্রিপিটকের বিষয়বস্তুর সহজ-সরল ব্যাখ্যাস্বরূপ পালি ভাষায় যে সাহিত্যকর্ম রচিত হয় যা পালি সাহিত্যের ইতিহাসে অট্ঠকথা নামে পরিচিত।
ত্রিপিটকের বিষয়বস্তুর ভিত্তিতে রচিত হলেও অঠকথা পালি ত্রিপিটকের অন্তর্গত নয়, একটি স্বতন্ত্র ধারার সাহিত্য কর্ম হিসেবে স্বীকৃত। অঠকথা সাহিত্যে বুদ্ধের ধর্ম-দর্শন ব্যাখ্যার পাশাপাশি প্রসঙ্গক্রমে প্রাচীন ভারত ও শ্রীলংকার ধর্ম, দর্শন, সমাজ সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, ভূগোল প্রভৃতি নানাবিধ বিষয়ও আলোচিত হয়েছে।
5 views
Answered