1 Answers

রহিম ও শাহেদা 'ক' দেশে অনুমোদনসূত্রে নাগরিকতা অর্জন করেছেন।
কতগুলো শর্ত পালনের মাধ্যমে কোনো রাষ্ট্রের নাগরিকতা অর্জন করলে তাকে অনুমোদনসূত্রে নাগরিক বলা হয়। অনুমোদনসূত্রে নাগরিকতা অর্জনের জন্য সাধারণত যেসব শর্ত পালন করতে হয় সেগুলো হলো- ১. সেই রাষ্ট্রের নাগরিককে বিয়ে করা, ২. সরকারি চাকরি করা, ৩. সততার পরিচয় দেওয়া, ৪. সে দেশের ভাষা জানা, ৫. সম্পত্তি কেনা, ৬. দীর্ঘদিন বসবাস করা এবং ৭. সেনাবাহিনীতে যোগ দেওয়া প্রভৃতি। কোনো ব্যক্তি যদি এর মধ্যে এক বা একাধিক শর্ত পূরণ করে, তবে সে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে। আবেদন ঐ রাষ্ট্রের সরকার কর্তৃক গৃহীত হলে সে অনুমোদনসূত্রে দেশটির নাগরিক হবে।
বাংলাদেশি নাগরিক রহিম এবং তার স্ত্রী শাহেদা 'ক' দেশে যান। 'ক' দেশে তারা দীর্ঘ দিন ধরে বসবাস করেন যা অনুমোদনসূত্রে নাগরিকত্ব লাভের একটি শর্ত। সুতরাং বলা যায়, রহিম ও তার স্ত্রী শাহেদা 'ক' দেশে দীর্ঘদিন বসবাসের মাধ্যমে অনুমোদনসূত্রে নাগরিকতা লাভ করেছেন।

4 views

Related Questions