1 Answers

রহিম মিয়ার, কার্যক্রম রিল ভূমিক্ষয় অর্থাৎ পানির প্রবাহজমিত ভূমিক্ষয়কে প্রতিরোধ করে।
পানিপ্রবাহ এবং পানির নির্দিষ্ট গতিপথ ভূমিক্ষয়ের সূচনা করে। বৃষ্টি বা সেচের পানি মাটির আস্তরণ ধুয়ে নিয়ে যেতে থাকে। দীর্ঘদিনের পতিত জমি থেকে আস্তরণ ধুয়ে যেতে যেতে জমির ঢাল বরাবর লম্বাকৃতির রেখার মতো সৃষ্টি হয়। এ ছোট ছোট রেখা কালক্রমে দৈর্ঘ্য ও প্রস্থে বড় হতে থাকে এবং ভূমিক্ষয়ের সৃষ্টি করে। রহিম মিয়া তার পতিত জমিতে সৃষ্ট ছোট ছোট নালার মতো অংশগুলো ভরাট করে সমান করে দেয়। পরবর্তীতে বড় নালার শেষ প্রান্তে খুঁটি পুঁতে তাতে তারের জাল বেঁধে দেওয়ার মাধ্যমে সে পানিপ্রবাহ হ্রাসের ব্যবস্থা করে।
ভূমিক্ষয়ের প্রকৃতি ও রহিম মিয়ার কার্যক্রম পর্যালোচনার মাধ্যমে বলা যায়, তার কার্যক্রম রিল ভূমিক্ষয় বা পানির প্রবাহজনিত ভূমিক্ষয়কে প্রতিরোধ করে।

5 views

Related Questions