1 Answers
রুমিনা তার মেয়েকে শালদুধ পান করানোর মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করেন।
জন্মের এক ঘণ্টার মধ্যে শিশুকে মায়ের দুধ খাওয়ানো শিশুর জীবনে শ্রেষ্ঠ সূচনা। মায়ের দুধ শিশুর সুস্থতা ও বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ। দুধ খাওয়ানোর সময় মায়ের ত্বকের স্পর্শে শিশু উষ্ণ থাকে। শালদুধ শিশুর প্রথম টীকা হিসেবে কাজ করে। এটি নানা রকম প্রতিরোধমূলক সক্রিয় কোষ, এন্টিবডি ও অন্যান্য প্রতিরক্ষামূলক প্রোটিন সমৃদ্ধ হওয়ায় শিশুর রোগ সংক্রমণকে প্রতিরোধ করে। শালদুধ শিশুর পাকস্থলিকে উদ্দীপিত করে। যার ফলে অন্ত্র থেকে দ্রুত মিকোনিয়াম (Meconium) বা শিশুর প্রথম মল পরিষ্কার হয়। এই অবস্থা জন্ডিস সৃষ্টিকারী জীবাণু শরীর থেকে বের হয়ে যেতে সাহায্য করে।
4 views
Answered