1 Answers
উদ্দীপকের শফিক সাহেবের আচরণ অর্থনৈতিক অধিকারকে ইঙ্গিত করে।
জীবনধারণ, জীবনকে উন্নত ও এগিয়ে নেওয়ার জন্য রাষ্ট্রপ্রদত্ত অধিকারকে অর্থনৈতিক অধিকার বলে। যেমন- যোগ্যতা অনুযায়ী কাজ করার অধিকার, ন্যায্য মজুরি লাভের অধিকার, অবকাশ লাভের অধিকার, শ্রমিকসংঘ গঠনের অধিকার ইত্যাদি অর্থনৈতিক অধিকারের উদাহরণ।
উদ্দীপকে লক্ষ করা যায়, শফিক সাহেব শ্রমিক সংগঠনের নেতা। শ্রমিকরা তার নেতৃত্ব মেনে নেন। অর্থাৎ শফিক সাহেব শ্রমিকসংঘ গঠনের অধিকার ভোগ করছেন। যেহেতু শ্রমিকসংঘ গঠনের অধিকার অর্থনৈতিক অধিকারের অন্তর্ভুক্ত, সেহেতু বলা যায়, উদ্দীপকের শফিক সাহেবের আচরণে অর্থনৈতিক অধিকারটি প্রতিফলিত হয়েছে।
4 views
Answered