1 Answers
উদ্দীপকের জামিলের আশ্রয় চাওয়া রাজনৈতিক স্বাধীনতাকে ইঙ্গিত করে।
স্বাধীনতার অন্যতম ধরন হলো রাজনৈতিক স্বাধীনতা। গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ স্বাধীনতার মাধ্যমে ব্যক্তি রাষ্ট্রীয় শাসনকাজে অংশগ্রহণের সুযোগ লাভ করে। ভোটদান, নির্বাচিত হওয়া, বিদেশে অবস্থানকালীন নিরাপত্তা লাভ ইত্যাদি নাগরিকের রাজনৈতিক স্বাধীনতার অন্তর্ভুক্ত।
উদ্দীপকে লক্ষ করা যায়, জামিল উচ্চ শিক্ষার জন্য 'ক' দেশে অবস্থান করছিল। সে দেশে গৃহযুদ্ধ শুরু হলে তার জীবন হুমকির সম্মুখীন হয়। তাই সে তার নিজ দেশে নিরাপত্তার জন্য আশ্রয় চায়। যেহেতু বিদেশে অবস্থানকালীন নিরাপত্তা লাভ রাজনৈতিক স্বাধীনতার অন্তর্ভুক্ত, সেহেতু বলা যায়, জামিলের আশ্রয় চাওয়া রাজনৈতিক স্বাধীনতাকেই নির্দেশ করে।
7 views
Answered