1 Answers

উদ্দীপকটি আমার পঠিত ইংরেজ শাসনামলের বক্সারের যুদ্ধের প্রতি ইঙ্গিত প্রদান করে।
পলাশি যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর ইংরেজ বনিক কোম্পানি মীর জাফরকে সিংহাসনে বসায়। কিন্তু মীর জাফরকে দিয়ে ইংরেজ বণিক কোম্পানির উদ্দেশ্য সফল না হওয়ায় তারা মীর জাফরকে সরিয়ে মীর কাশিমকে শর্ত সাপেক্ষে সিংহাসনে বসায়। মীর কাশিম ছিলেন স্বাধীনচেতা নবাব। তিনি ক্ষমতারোহণের পর স্বাধীনভাবে শাসনকার্য পরিচালনা করতে চেয়েছিলেন। ফলে ইংরেজদের সাথে তার যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল। ইংরেজদের মোকাবিলা করার জন্য মীর কাশিম অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট শাহ আলমের সাথে জোট বেঁধে ১৭৬৪ সালে বিহারের বক্সার নামক স্থানে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন। কিন্তু দুর্ভাগ্যক্রমে নবাবের সম্মিলিত বাহিনী ইংরেজ বাহিনীর কাছে পরাজিত হয়। ইতিহাসে ইংরেজদের সাথে মীর কাশিমের সম্মিলিত বাহিনীর এই যুদ্ধ বক্সারের যুদ্ধ নামে পরিচিত।
উদ্দীপকে উল্লিখিত যুদ্ধটি বক্সারের যুদ্ধের সাথে সাদৃশ্যপূর্ণ। কেননা এই যুদ্ধেও বক্সারের যুদ্ধের ন্যায় একজন স্বাধীনচেতা নবাব ত্রিশক্তি জোট গঠন করে ইংরেজদের সাথে যুদ্ধে লিপ্ত হন এবং পরাজিত হন। তাই বলা যায়, উদ্দীপকটি আমার পঠিত ইংরেজ শাসনামলের বক্সারের যুদ্ধের প্রতি ইঙ্গিত প্রদান করে।

5 views

Related Questions