1 Answers

প্রিয়নন্দ ভিক্ষু ভিক্ষুশীল পালন করেন এবং ভিক্ষুশীল পালনকারীকে চীবর প্রত্যবেক্ষণ, পিণ্ডপাত প্রত্যবেক্ষণ, শয্যাসন প্রত্যবেক্ষণ ও গিলান প্রত্যবেক্ষণ- এই চার প্রকার প্রত্যবেক্ষণ বা পর্যবেক্ষণ ভাবনা করতে হয়। এ প্রত্যবেক্ষণ ভাবনা প্রব্রজ্যিত অবশ্য করণীয়।

আহার, বাসস্থান, পোশাক-পরিচ্ছদ ও ঔষধ জীবনধারণের এই চারটি মৌলিক উপাদান গ্রহণ সম্পর্কে ভিক্ষু-শ্রমনণদের অবশ্যই ভাবনা করতে হয়, যা প্রত্যবেক্ষণ ভাবনা নামে পরিচিত।

চীবর পরিধানকারী শ্রমণকে চীবর পরিধানের কারণ ও চিন্তা বা ভাবনা করতে হবে। বিলাসিতার জন্য নয় শীত, তাপ, ধূলাবালি, মশামাছি ইতাদির কামড় থেকে নিজেকে রক্ষার্থে চীবর পরিধান এবং লজ্জা নিবারণের জন্য পরিধান করছি একথা চিন্তা করতে হবে। ভিক্ষু- শ্রমণগণের ভিক্ষাপাত্রে খাদ্য-ভোজ্য-লেহ্য-পেয় যা কিছু সংগৃহীত হয় তাই পিণ্ডপাত। শুধুমাত্র জীবন ধারণের জন্য পিণ্ডপাত গ্রহণ করছি এরূপ ভাবনা করবে। শীত, উষ্ণতা নিবারণ, মশামাছির দংশন, বায়ু, রৌদ্র, সরীসৃপ ও ঋতুজনিত নানা উৎপাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমি শয্যা গ্রহণ করছি। শ্রমণগণ গিলান প্রত্যয় প্রত্যবেক্ষণ সম্পর্কে এরূপ চিন্তা করেন। আমি অর্থ সংযুক্ত জ্ঞানে অবহিত হয়ে রোগ উপশমের জন্য গিলান বা ঔষধ সেবন করি।

6 views

Related Questions