1 Answers

আলোচ্য পৌষ্টিকনালির 'A' অংশ দ্বারা ক্ষুদ্রান্ত্রকে বোঝানো হয়েছে। পাকস্থলি থেকে পাকমণ্ড ক্ষুদ্রান্তে পৌছালে এখানে অগ্ন্যাশয়ের পাচক রস এবং যকৃত থেকে নিঃসৃত পিত্তরস খাদ্য পরিপাকে অংশ নেয় এবং খাদ্যকে সরল কণায় পরিণত করে। অগ্ন্যাশয়ের পাচক রসে অ্যামাইলেজ, ট্রিপসিন ও লাইপেজ থাকে। অ্যামাইলেজ শ্বেতসারকে সরল শর্করা তথা গ্লুকোজে পরিণত করে। অন্যদিকে আংশিক পরিপাককৃত আমিষ ক্ষুদ্রান্ত্রে ট্রিপসিনের সাহায্যে ভেঙ্গে অ্যামাইনো এসিড ও সরল পেপটাইডে পরিণত হয়।

আবার, পিত্তরসের পিত্তলবণ স্নেহপদার্থের ক্ষুদ্র কণাগুলোকে পানির সাথে মিশতে সাহায্য করে এবং লাইপেজের কাজকে ত্বরান্বিত করে। স্নেহ বিশ্লেষক লাইপেজ স্নেহ পদার্থের দানাগুলোকে ভেঙ্গে ফ্যাটি এসিড ও গ্লিসারলে পরিণত করে। এভাবে আলোচ্য নালির 'A' অংশে অর্থাৎ ক্ষুদ্রান্ত্রে খাদ্য পরিপাক হয়ে সরল কণায় পরিণত হয়।

4 views

Related Questions