1 Answers

তামান্নার বয়সী কিশোরীদের পুষ্টিকর খাদ্যগ্রহণের প্রয়োজনীয়তা অপরিসীম। 

কিশোর কিশোরীদের শারীরিক বর্ধন দ্রুত হয়। এই বর্ধনের স্বাভাবিক গতি বজায় রাখার জন্য তাদের পর্যাপ্ত কিলোক্যালরি বা শক্তি সমৃদ্ধ ও প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণ করতে হবে। এই বয়সে শরীরের স্বাভাবিক কর্মক্ষমতা, পড়ালেখা, বহিরাঙ্গনে বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশগ্রহণের জন্য জীবনের অন্য সময়ের চেয়ে বেশি শক্তির অর্থাৎ কিলো ক্যালরির প্রয়োজন হয়। এই বর্ধিত শক্তির চাহিদা মেটানোর জন্য কিশোর কিশোরীদের কার্বোহাইড্রেট ও ফ্যাট জাতীয় খাদ্য গ্রহণ করতে হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরির জন্য এ বয়সীদের ভিটামিন ও ধাতব লবণ সমৃদ্ধ খাবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিশোর কিশোরীদের দাঁত ও হাড় গঠনের জন্য ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে। এই বয়সে ছেলেদের চেয়ে মেয়েদের লৌহ ও ফলিক এসিড বেশি প্রয়োজন হয়। কারণ মেয়েদের মাসিকের জন্য প্রতি মাসে যে রক্তের অপচয় ঘটে তা পূরণের জন্য অর্থাৎ রক্ত গঠনের জন্য এগুলো প্রয়োজন হয়। এছাড়া কিশোর কিশোরীদের দেহ ত্বকের ও চোখের সুস্থতার জন্য ভিটামিন 'এ', 'বি' ও 'সি' সমৃদ্ধ খাদ্য গ্রহণ করতে হবে। উপরিউক্তি আলোচনার প্রেক্ষিতে বলা যায়, কিশোর কিশোরীদের পুষ্টি চাহিদা নিশ্চিত করার জন্য সঠিক খাদ্য তালিকা তৈরি করা উচিত। এর ফলে তাদের বিকাশ সুষ্ঠু হবে।

4 views

Related Questions