এছাড়াও আমাদের শরীর খাদ্য গ্রহণের ফলে অনেক কাজ সম্পন্ন করে- কথাটি বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকে খাদ্যের কাজ দেহের গঠন ও বৃদ্ধিসাধন এবং ক্ষয়পূরণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এ ছাড়া আমাদের শরীর খাদ্য গ্রহণের ফলে অনেক কাজ সম্পন্ন করে।
খাদ্য থেকে প্রাপ্ত বিভিন্ন পুষ্টি উপাদান আমাদের শরীরে যে তাপশক্তি উৎপন্ন করে তার ফলে আমরা কাজ করার ক্ষমতা অর্জন করি। বেঁচে থাকার জন্য রক্ত সঞ্চালন, শ্বাস-প্রশ্বাস গ্রহণ, খাদ্যের পরিপাক এবং মলমূত্র ত্যাগ অত্যাবশ্যকীয় কাজ, যা সম্পন্ন করতে শক্তি প্রয়োজন। আমাদের শরীরে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটে। যার জন্য খাদ্যের প্রয়োজন হয়। দেহের অভ্যন্তরীণ ক্রিয়া নিয়ন্ত্রণে ও বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ায় খাদ্যের ভূমিকা অনস্বীকার্য।
খাদ্যের প্রোটিন, ভিটামিন ও খনিজ লবণ দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জনে প্রধান ভূমিকা পালন করে। পুষ্টিকর খাদ্য গ্রহণে শরীর সহজেই সুস্থ থাকে। অন্যদিকে দীর্ঘদিন ধরে অপর্যাপ্ত খাদ্য গ্রহণের ফলে পুষ্টির অভাব দেখা দেয়।
সুতরাং, খাদ্য শুধু দেহ গঠন ও বৃদ্ধিসাধন বা ক্ষয়পূরণ করে না, আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে- কথাটি সঠিক ও যথাযথ।