1 Answers

নিশির খাদ্যে অনুপস্থিত খাদ্য উপাদানটি হলো লৌহ। আমাদের দেহের জন্য লৌহ অত্যন্ত প্রয়োজনীয় একটি খাদ্য উপাদান।

একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে ৩-৫ গ্রাম লৌহ থাকে। মানুষের দেহের জন্য এটি গুরুত্বপূর্ণ লেশমৌল। মোট লৌহের দুই-তৃতীয়াংশ অর্থাৎ ৬৫% লৌহ রক্তের হিমোগ্লোবিন অণুতে বর্তমান থাকে। প্রায় ৫% পেশিতে থাকে।

আমাদের দেহে লৌহ যেসকল কাজ করে তা হলো- 

১. রক্তের হিমোগ্লোবিন তৈরির জন্য লৌহ প্রয়োজন। 

২ . লৌহ জীবিত প্রাণিকোষের শ্বসনের জন্য অপরিহার্য। 

৩. লোহিত রক্তকণিকার উৎপাদন ও হিমোগ্লোবিন সংশ্লেষণের জন্য লৌহ আবশ্যক এই হিমোগ্লোবিন ফুসফুস থেকে বিভিন্ন কোষে অক্সিজেন পরিবহন করে এবং কোষ থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে ফুসফুসে পৌঁছে দেয়। 

৪. সামান্য পরিমাণ লৌহ কোনো কোনো এনজাইম গঠনে সহায়তা করে।

4 views

Related Questions