1 Answers

নিশির শারীরিক অসুস্থতার কারণ হলো তার শরীরে লৌহের অভাব রয়েছে। 

খাদ্যে দীর্ঘদিন লৌহের অভাব ঘটলে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়। ফলে এনিমিয়া বা রক্ত স্বল্পতা দেখা যায়। এর ফলে শিশুদের ক্ষেত্রে ক্ষুধাহীনতা থাকে। দেহের বর্ধন ব্যাহন হয়। লৌহের অভাবে শরীর দুর্বল লাগে ও চেহারা ফ্যাকাশে দেখায়। কাজ করার ক্ষমতা কমে যায়। কখনো কখনো শ্বাসকষ্টও হতে পারে। দশম শ্রেণির ছাত্রী নিশি যে পরিমাণ খাবার গ্রহণ করে ততটুকুতে তার দেহের চাহিদা পূরণ হয় না। তার ক্ষুধা লাগে না। ইদানিং তার চেহারায় ফ্যাকাশে ভাব দেখা যায়। এছাড়াও সে কাজ করার শক্তি পায় না। নিশির এসকল শারীরিক লক্ষণ লৌহের অভাবজনিত অবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, নিশির শরীরে লৌহের ঘটাতি রয়েছে।

4 views

Related Questions