1 Answers
বাবুল রহমানের সফলতার মূল কারণ হলো তার সৃজনশীল চিন্তাশক্তি ও পর্যাপ্ত পুঁজির যোগান।
যেকোনো ব্যবসায় উদ্যোগ উন্নয়ন বা উদ্যোগে সাফল্য অর্জনে সৃজনশীল মানসিকতা ও পর্যাপ্ত মূলধনের প্রয়োজন। মূলধনকে ব্যবসায়ের চালিকাশক্তি বলা হয়। ব্যবসায় পরিচালনা বা সম্প্রসারণে এটি গুরুত্বপূর্ণ একটি উপাদান।
উদ্দীপকের বাবুল রহমান সৃজনশীল কাজে দক্ষ ছিলেন। তিনি বাঁশ ও বেতের সমন্বয়ে নানান ধরনের পণ্যসামগ্রী তৈরি করতে পারতেন। তবে তার এ উদ্যোগে সাফল্য অর্জনে প্রয়োজন ছিল মূলধনের। এ মূলধনের যোগান দেন মিরাজ মাস্টার। পরবর্তীতে এ মূলধনের যথাযথ ব্যবহারের মাধ্যমে বাবুল রহমান বাঁশ ও বেতের খেলনা বানিয়ে বরিশাল শহরে বিক্রি করে সফলতা অর্জন করেন। এক্ষেত্রে মিরাজ মাস্টার মূলধনের সংস্থান করে জনাব বাবুলের উদ্যোগকে ব্যবসায়ে রূপান্তর করতে সহায়তা করেছেন। তাই বলা যায়, দক্ষ ও সৃজনশীল চিন্তাশক্তি মূলধনের যথাযথ ব্যবহারই বাবল রহমানের সফলতার মূল কারণ।