1 Answers
আলোচ্য উদ্দীপকের বাবুল সাহেবের কাজের পরিণতি হবে ভয়ংকর। সূরা মাউনে কাফির ও মুনাফিকদের কতিপয় বৈশিষ্ট্য ও কাজের বর্ণনা দেওয়া হয়েছে। আল্লাহ তায়ালা এ সূরায় প্রথম আয়াতে কিয়ামত দিবস ও বিচার দিবস অস্বীকারকারীদের কথা বলেছেন, আর কাফির-মুনাফিকরাই মূলত বিচার দিবসের অস্বীকারকারী। তারা তাওহিদ, রিসালাত ও আখিরাতকে অস্বীকার করে। এ সূরার শেষ পর্যন্ত আল্লাহ তাদের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। যেমন- তারা ইয়াতিমদের প্রতি কঠোর, ইয়াতিমদের ধন-সম্পদ তারা জোর করে দখল করে। ইয়াতিমদের কোনোরূপ সাহায্য-সহযোগিতার পরিবর্তে তাদের রূঢ় ও নিষ্ঠুরভাবে তাড়িয়ে দেয়। এমনকি ইয়াতিম, দুস্থ, দরিদ্র ও অভাবগ্রস্তকে নিজেরা তো সাহায্য করেই না বরং অন্যকেও এ কাজে উৎসাহ দেয় না।
মুনাফিকদের আরও একটি বিশেষ বৈশিষ্ট্য হলো তারা ঠিকমতো সালাত আদায় করে না। বরং তারা সালাত সম্পর্কে উদাসীন। শুধু মুসলমানদের দেখানোর জন্য সালাত আদায় করে। সালাতের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে তারা কোনো খবর রাখে না। অথচ সালাতে অবহেলার জন্য দুনিয়া ও আখিরাতে তাদের জন্য রয়েছে মহা ধ্বংস। তাই উদ্দীপকের বাবুল সাহেবের অবস্থাও তদ্রুপ হবে।