1 Answers

উদ্দীপকে সুজন সাহেব অতিরিক্ত লাভ নিয়ে মানুষকে ঋণ দিয়ে থাকেন। যা কুরআন ও হাদিসসম্মত নয়। কেননা সুজন সাহেবের ঋণদাতা কর্তৃক ঋণগ্রহীতা থেকে মূলধনের অতিরিক্ত কোনো লাভ নেওয়াই হলো সুদ। মহানবি (স.) বলেছেন, "সোনার বিনিময়ে সোনা, রূপার বিনিময়ে রুপা, যবের বিনিময়ে যব, আটার বিনিময়ে আটা, খেজুরের বিনিময়ে খেজুর, লবণের বিনিময়ে লবণ, এমনিভাবে সমজাতীয় দ্রব্যের আদান-প্রদানে অতিরিক্ত কিছু হলেই তা হবে সুদ।" সুদ অত্যন্ত জঘন্য অর্থনৈতিক অপরাধ। সুদ মানবসমাজে অর্থনৈতিক বৈষম্যের জন্ম দেয়। ধনী আরও ধনী হয়। গরিব আরও গরিব হয়। ফলে সমাজের মধ্যে শ্রেণিবিভেদ গড়ে ওঠে। পারস্পরিক মায়া- মমতা, ভালোবাসা ও সহযোগিতার পথ রুদ্ধ হয়ে যায়। সুদের কারণে জাতীয় প্রবৃদ্ধি ও অর্থনৈতিক উন্নতি ব্যাহত হয়। আল্লাহ ও তাঁর রাসুল (স.) সুদ লেনদেনকারীকে অভিসম্পাত করেন।

5 views

Related Questions