1 Answers
জসীম সাহেব গাছ লাগাতে পছন্দ করেন। তার পছন্দের এ কাজটি সাদকা হিসেবে গণ্য হবে। কারণ হাদিসে আছে-
مَا مِنْ مُسْلِمٍ يَفْرِسُ غَرْسًاً أَوْ يَزْرَعُ زَرْعًا فَيَا كُلُّ مِنْهُ طَيْرُ أَوْ إِنْسَانُ أَوْ بَهِيمَةُ إِلَّا كَانَ لَهُ بِهِ صَدَقَةٌ
অর্থ : “কোনো মুসলমান যদি গাছ রোপণ করে অথবা কোনো ফসল আবাদ করে এরপর তা থেকে কোনো পাখি বা মানুষ অথবা চতুষ্পদ জন্তু কিছু ভক্ষণ করে তবে তা তার জন্য সাদকারূপে গণ্য হবে।" তাই জসীম সাহেবের লাগানো এ গাছের ফল কোনো মানুষ বা পশুপাখি ভক্ষণ করলে বা কোনো পথচারী ছায়ায় আশ্রয় গ্রহণ করলে এর সওয়াব জসীম সাহেব পেতে থাকবেন।
8 views
Answered