1 Answers

শয়তান সর্বদা মানুষকে কুমন্ত্রণা দিতে থাকে, আল্লাহ ও রাসুল (স.)-এর আনুগত্য থেকে বিরত রাখে। শয়তানের বেড়াজালে আবদ্ধ হয়ে মানুষ যখন আল্লাহর হুকুম পালন থেকে বিরত থাকে, তখন তাকে আল্লাহর হুকুম পালনের নির্দেশ দিতে হবে। অসৎ, অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখতে হবে। এটাই ইসলামের মূল বুনিয়াদ। মুসলিম জাতির উন্নতির এটাই চাবিকাঠি। শরিয়তের সকল বিধিবিধানের জন্য এটাই সুদৃঢ় প্রাচীর। এ দায়িত্ব পালনের জন্যই আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, "তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানবজাতির কল্যাণের জন্য তোমাদের আবির্ভাব হয়েছে। তোমরা সৎ কাজের নির্দেশ দান কর। অসৎ কাজে নিষেধ কর এবং আল্লাহকে বিশ্বাস কর।" (সূরা আলে-ইমরান: ১১০)

উপরিউক্ত আলোচনা ও অনুচ্ছেদে উল্লিখিত মুস্তাফিজ সাহেবের কর্মকাণ্ড পর্যালোচনা করে আমরা এ সিদ্ধান্তে উপনীত হতে পারি যে, মুস্তাফিজ সাহেব ইসলামি বিধিবিধান তথা কুরআন ও হাদিসের আলোকে তার জীবন পরিচালনা করছেন। তার কর্মকাণ্ড কুরআন ও হাদিসের আলোকে যথাযথ হয়েছে।

4 views

Related Questions