1 Answers
বাবুল মিয়ার কার্যকলাপে কুফর প্রকাশ পেয়েছে। কুফর শব্দের আভিধানিক অর্থ অস্বীকার করা, অবিশ্বাস করা, ঢেকে রাখা, গোপন করা, অকৃতজ্ঞতা প্রকাশ করা, অবাধ্য হওয়া ইত্যাদি। ইসলামি পরিভাষায়, আল্লাহ তায়ালার মনোনীত দীন ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটিরও প্রতি অবিশ্বাস করাকে কুফর বলা হয়।
কুফর হলো ইমানের বিপরীত। ইসলামের মৌলিক বিষয়গুলোতে বিশ্বাসের নাম ইমান। আর এসব বিষয়ে অবিশ্বাস করা হলো কুফর। প্রদত্ত উদ্দীপকের বাবুল মিয়া ইসলামের বিধিবিধান পালন করে না। এগুলোকে সে নিরর্থক মনে করে। তাছাড়া সে গলায় একটি চেইনে ধর্মীয়দের ক্রুশচিহ্ন ব্যবহার করে, যা কুফরের নামান্তর। কেননা মানুষ যে কয় ধরনের কাজের কারণে কুফরিতে লিপ্ত হ হয় তার অন্যতম হলো ইসলামের বিধিবিধানকে অস্বীকার করা ও ইচ্ছাকৃতভাবে কাফিরদের অনুকরণ করা, তাদের ধর্মীয় চিহ্ন ব্যবহার করা। যা উদ্দীপকের বাবুল মিয়ার কর্মে সংঘটিত হয়েছে।