উদ্দীপকের রোহন পারিবারিক বিপর্যয়ের কোন কারণে মানসিক ও শারীরিক ভাবে বিপর্যস্ত? ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকের রোহন পারিবারিক ভাঙনের কারণে মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত।
স্বামী-স্ত্রীর মতের অমিল, পরস্পরের সমঝোতার অভাব, দ্বিতীয় বিয়ে ইত্যাদি পারিবারিক ভাঙনের অন্যতম কারণ। বেশির ভাগ ক্ষেত্রে সন্তানেরা ছোট অবস্থায় পরিবারে ভাঙনের আশঙ্কা বেশি থাকে। মা- বাবার বিবাহ বিচ্ছেদ বা পৃথকভাবে অবস্থান ছেলে-মেয়েদের মনে হতাশা, দ্বন্দ্ব, পড়াশোনায় মনোযোগের অভাব প্রকৃতি মানসিক সমস্যা দেখা দেয়। পরিবারে ছোট শিশু থাকলে তাকে যদি বাবার কাছে থাকতে হয় তবে মায়ের স্নেহ বঞ্চিত হয়ে তার বিকাশে মারাত্মক প্রভাব পড়ে। একটু বড় শিশুদের ক্ষেত্রে পরিবারের ভাঙনে তারা হীনম্মন্যতায় ভোগে। স্কুলগামী শিশুরা বন্ধু বান্ধবদের বিরূপ মন্তব্যে মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়। অনেক সময়ে বিভিন্ন উদ্ভুত পরিস্থিতিতে যাতে পড়তে না হয় সে জন্য সন্তানেরা কোথাও বের হতে চায় না, সামাজিক মেলামেশা বন্ধ করে দেয়, তারা অন্তর্মুখী হয়। তাদের মনের কষ্ট অনেক সময় শারীরিক কষ্টে রূপ নিতে পারে। যেমন-মাথা ব্যথা, খাবারে অনীহা, ঘুমের ব্যাঘাত ইত্যাদি।
রোহনের বাবা-মায়ের মধ্যে প্রায়ই মতের অমিল ঘটে। মতের অমিল পারিবারিক ভাঙনের একটি অন্যতম কারণ। পারিবারিক এ ভাঙনের কারণেই রোহনের বিভিন্ন মানসিক সমস্যা দেখা দিচ্ছে। এছাড়া তার ঘুম ও খাবারে অনীহা দেখা দিচ্ছে।