1 Answers
উদ্দীপকের শহরে যে কারণে মানুষের মানসিক মূল্যবোধ, জীবন দর্শনের পরিবর্তন ঘটেছে তা হলো শিল্পায়ন ও নগরায়ণ।
শিল্প শ্রমিকেরা অধিকাংশ সময় কাটায় সহকর্মীদের সাথে। কর্মক্ষেত্রে প্রাত্যহিক জীবনের প্রভাব ব্যক্তির সমগ্র জীবনধারাকে প্রভাবিত করে। ফলে ব্যক্তির জীবনদর্শন, আচার-আচরণ, মানসিকতা, মূল্যবোধ প্রভৃতির পরিবর্তন ঘটেছে। শিল্পায়ন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কৃষি ও হস্তশিল্পভিত্তিক অর্থনীতি ও সমাজব্যবস্থা, যান্ত্রিক শিল্পভিত্তিক ও উৎপাদনমুখী অর্থনীতি ও সমাজে রূপান্তরিত হয়। নগরায়ণ হলো শিল্পায়নের ফল। শিল্পায়নের ফলে আমাদের সমাজ জীবনে উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেণির জন্ম হয়েছে। এদেশের কর্মসংস্থান বৃদ্ধি, অধিক হারে উৎপাদন বৃদ্ধি, মাথাপিছু আয় ও জাতীয় আয় বৃদ্ধির মূলে রয়েছে শিল্পায়ন। তাছাড়া শিল্পায়নের ফলে শিল্পের স্থানীয়করণ প্রক্রিয়ার সূচনা হয়েছে, যা নগরায়ণের সৃষ্টি করেছে। শিল্পায়ন ও নগরায়ণের ফলে যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থায় উন্নয়ন ঘটেছে। এতে ভৌগোলিক দূরত্ব কমে গেলেও সামাজিক দূরত্বকে বাড়িয়ে দিয়েছে। নারীপুরুষ এক সাথে কাজ করছে। শিল্পায়ন ও নগরায়ণের প্রসারে বেকারত্ব ঘুচাতে গ্রামের অনেক দক্ষ-অদক্ষ শ্রমিক শহরমুখী হচ্ছে এবং নগর জীবন গ্রহণ করছে।
সুতরাং উদ্দীপকের শহরে নগরায়ণ ও শিল্পায়নের ফলে মানুষের মানস্কি মূল্যবোধ জীবন দর্শনের পরিবর্তন ঘটেছে।