হঠাৎ করে কম্পনের কারণে উদ্দীপকে এনায়েতের মাঝে যে ধারণার সৃষ্টি হয়েছে তার ব্যাখ্যা দাও। (প্রয়োগ)
1 Answers
হঠাৎ করে কম্পনের কারণে উদ্দীপকে এনায়েতের মাঝে যে ধারণার সৃষ্টি হয়েছে তা হচ্ছে ভূমিকম্প।
ভূঅভ্যন্তরের যে স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বলে। কেন্দ্রের ঠিক সোজাসুজি উপরের ভূপৃষ্ঠের নাম উপকেন্দ্র। কম্পনের বেগ উপকেন্দ্র হতে ধীরে ধীরে চারদিকে কমে যায়। ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ। পৃথিবীর বহু দেশে এবং বহু অঞ্চলে এ প্রবণতা লক্ষ করা যায়। এ ভূমিকম্পের কারণে পৃথিবীর অনেক সভ্যতা ধ্বংস হয়ে গেছে। এনায়েতের এলাকায় এ ভূমিকম্পনের কারণেই অনেক সম্পদ নষ্ট হয়েছে। এনায়েত লক্ষ করল যে, তার খাটসহ পুরো ঘর হঠাৎ কম্পনের কারণে প্রচন্ড কাঁপছে। এ বিষয়টি ভূমিকম্পের ফলে সৃষ্ট আতঙ্ককেই উপস্থাপন করেছে। ধারণা করা হয়, গত ৪০০০ বছরে ভূমিকম্পের ধ্বংসলীলায় পৃথিবীর প্রায় ১ কোটি ৫০ লাখ লোক মারা গেছে।
পরিশেষে বলতে পারি, ভূমিকম্প এমন একটি দুর্যোগ যার প্রভাবে ভূমির পরিবর্তনসহ বহু প্রাণহানিও ঘটে থাকে।