1 Answers

উদ্দীপকে বর্তমান বিষয়ের ভিত্তি হিসেবে অতীত ইতিহাস ও ঐতিহ্যের ধারণার প্রতি ইঙ্গিত করা হয়েছে এবং এর গুরুত্বকে তুলে ধরা হয়েছে।

'ইতিহাস' শব্দটির উৎপত্তি 'ইতিহ' শব্দ থেকে যার অর্থ 'ঐতিহ্য'। ঐতিহ্য হচ্ছে অতীতের অভ্যাস, শিক্ষা, ভাষা, শিল্প-সাহিত্য, সংস্কৃতি, যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে। এই ঐতিহ্য এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে পৌঁছে দেয় ইতিহাস। অতীতের ক্রমবিবর্তন ও ঐতিহ্যের বস্তুনিষ্ঠ বিবরণই হলো ইতিহাস। ইতিহাস ও ঐতিহ্যের জ্ঞানের কারণে নতুন প্রজন্ম প্রত্যাশানুযায়ী সমাজ গঠনে উদ্দীপ্ত হয়।

উদ্দীপকের রিয়ানা সপরিবার একটি ঐতিহাসিক স্থান পরিদর্শনে গেলে তার বাবা বলেন, বর্তমানের সব বিষয়ই অতীতের ক্রমবিবর্তন ও ঐতিহ্যের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। রিয়ানার বাবার এ বক্তব্যে ইতিহাস ও ঐতিহ্যের ধারণার পাশাপাশি এর গুরুত্বের বিষয়টি ফুটে উঠেছে। তাই বলা যায়, ইতিহাস ও ঐতিহ্যের ধারণাই বর্তমানের সব বিষয়কে জানতে সাহায্য করে।

4 views

Related Questions