1 Answers
হ্যাঁ শামিমের শহর থেকে সোহেলের শহরে সরাসরি যেতে হলে সময় ও তারিখের পরিবর্তন হবে।
কারণ শামীম ও সোহেলের শহরের মধ্যে দ্রাঘিমার যথেষ্ট পার্থক্য রয়েছে এবং শহর দুটি আন্তর্জাতিক তারিখ রেখার দুই পাশে অবস্থিত। শামীমের শহরটি ১৭০০ পশ্চিম দ্রাঘিমায় এবং সোহেলের শহরটি ১১০০ পূর্ব দ্রাঘিমায় অবস্থিত। 'এ দুই স্থানের দ্রাঘিমার পার্থক্য (১৭০০+১১০০)=২৮০০ । আমরা জানি, পৃথিবী বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ ৩৬০০ । অতএব শামীমের থেকে সোহেলের অবস্থানগত শহরে সরাসরি যেতে হলে অতিক্রম করতে হবে। (৩৬০০-২৮০০) = ৮০০ এবং তাদের মধ্যে সময়ের পার্থক্য হবে (৮০৪)= ৩২০ মিনিট [ ১০ দ্রাঘিমায় সময়ের পার্থক্য হয় ৪ মিনিট] বা ৫ ঘণ্টা ২০ মিনিট। বার ও তারিখের অসুবিধা দূর করার জন্য প্রশান্ত মহাসাগরের জলভাগের উপর, মানচিত্রে ১৮০° দ্রাঘিমা রেখাকে অবলম্বন করে আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়েছে। এ রেখা অতিক্রম করলে দিন এবং তারিখের পরিবর্তন হয়। উদ্দীপকে শামীমের শহর থেকে সোহেলের শহরে সরাসরি যেতে হলে ৮০° অতিক্রম করতে হবে এবং আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করবে। কাজেই তারিখেরও পরিবর্তন হবে।